বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে স্বাগতম
বাংলাদেশ বর্ডার গার্ডের কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া একটি আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সৎ, মেধাবী ও দক্ষ নাগরিক গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক পাঠদান ব্যবস্থা, সুষ্ঠু শৃঙ্খলা, সহপাঠ্য কার্যক্রম ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
আমাদের লক্ষ্য হলো— শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলা।